বছরের আলোচিত বই

রাকিবুল রকি

সাহিত্য

ফুরিয়ে এলো আরও একটি বছর। বাংলাদেশসহ পুরো পৃথিবীতেই নানা ঘটনা-আলোচনার জন্ম দিয়েছে। অন্যান্য জিনিসের মতো কিছু কিছু বইও আলোচিত ছিল

2025-12-26T05:35:56+00:00
2025-12-26T05:35:56+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সাহিত্য
বছরের আলোচিত বই
রাকিবুল রকি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৫ এএম   (ভিজিট : ১১৬)
বছরের আলোচিত বই। ছবি : সংগৃহীত
ফুরিয়ে এলো আরও একটি বছর। বাংলাদেশসহ পুরো পৃথিবীতেই নানা ঘটনা-আলোচনার জন্ম দিয়েছে। অন্যান্য জিনিসের মতো কিছু কিছু বইও আলোচিত ছিল বছরজুড়ে। কিছু আলোচনার ঢেউ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বজুড়ে। নিচে তেমনই চারটি বই নিয়ে কথা বলব

সাটানটাঙ্গো 

‘সাটানটাঙ্গো’ (১৯৮৫) প্রকাশিত হওয়ার পরই তিনি হাঙ্গেরীয় সাহিত্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। এই বইটি কমিউনিস্ট শাসনের পতনের চার বছর আগে লেখা হয়। পরবর্তী সময়ে এর কাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মাণও হয়। একটি প্রত্যন্ত গ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই উপন্যাস। যে গ্রাম একসময় সমৃদ্ধ থাকলেও বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। ফলে চারপাশেই এক অশুভ ছায়া বিরাজ করছে গ্রামে। খুব বেশি মানুষও এখন গ্রামে বেঁচে নেই। যারা আছে, তারা সবাই হতাশাগ্রস্তই বলা চলে। এমন সময় গ্রামে খবর ছড়িয়ে পড়ে দুজন মানুষ ফিরে আসছে- যাদের সম্পর্কে সবাই জানত, তারা মারা গেছে। মৃত। গ্রামে ফিরে মানুষকে নতুন করে তারা স্বপ্ন দেখায়। মানুষজন স্বপ্ন দেখতে থাকে তাদের ভাগ্য আবার ফিরবে। এই দুই দেবদূত ফেরাবে তাদের ভাগ্য। কিন্তু শেষ পর্যন্ত তাদের যেটুকু মনোবল, আশা ছিল, তাও ভেঙেচুরে শেষ হয়ে যায়। উপন্যাসের কাহিনি ছাড়াও এর ভাষার জন্য বইটি বেশ আলোচিত হয়। 

ফ্লেশ 

ফ্লেশ উপন্যাসের জন্য এ বছর ম্যান বুকার পুরস্কার লাভ করেন হাঙ্গেরীয়-বিট্রিশ লেখক ডেভিড সা-লাই। এই উপন্যাসে হাঙ্গেরি প্রবাসী একজন নির্যাতিত মানুষের কথা বলা হয়েছে। এই বইয়ের কাহিনি আবর্তিত হয়েছে বেশ কয়েক দশকজুড়ে। হাঙ্গেরির আবাসিক এলাকা থেকে শুরু করে লন্ডনের ধনীদের এলাকা পর্যন্ত। ডেভিড সা-লাইয়ের ষষ্ঠ উপন্যাস এটি। এই উপন্যাসের গদ্যভাষা বেশ নির্মেদ, সংক্ষিপ্ত এবং সংযত। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইস্তভান। বয়সে সে একজন কিশোর। তার অভিবাসী সংগ্রামী জীবনের ঘটনার মাধ্যমেই উপন্যাস পরিণতির দিকে এগিয়ে গেছে। উপন্যাসের শুরুতেই দেখা যায় ইস্তভান তার চেয়ে বড় এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। উপন্যাসের সমাপ্তিতে দেখি দীর্ঘ সংগ্রাম পেরিয়ে সে লন্ডনের ধনীক শ্রেণির একজনে পরিণত হয়েছে। 

হার্ট ল্যাম্প 

‘হার্ট ল্যাম্প’ বইয়ের জন্য ২০২৫ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় কন্নড় ভাষার লেখিকা বানু মুশতাক (১৯৪৮)। ‘হার্ট ল্যাম্প’ বানু মুশতাকের সর্বাধিক আলোচিত বই। এটি একটি গল্প সংকলন। যা দীপা ভাস্তি ইংরেজি ভাষায় অনূদিত করেছেন। বইয়ে রয়েছে এক ডজন অর্থাৎ বারোটি গল্প। এই গল্পগুলো বানু মুশতাক প্রায় তিন দশক ধরে লিখেছেন। এখানে দক্ষিণ ভারতে মুসলিম মহিলাদের যে নানাবিধ অভিজ্ঞতা, তাই গল্পগুলোতে ফুটিয়ে তুলেছেন। বইয়ের কয়েকটি গল্পের শিরোনাম হলো- ‘শায়েস্ত মহলের জন্যে পাথরের ফলক, ‘আগুনের বৃষ্টি’, ‘স্বর্গের স্বাদ’, ‘একবার নারী হও, হে প্রভু’ প্রভৃতি। 

দ্য সিক্রেট অভ সিক্রেট 

দ্য ভিঞ্চি কোডখ্যাত লেখক ড্যান ব্রাউনের নতুন বই ‘দ্য সিক্রেট অভ সিক্রেট’ প্রকাশিত হওয়ার পর বেশ আলোড়ন তুলেছে। বাংলাদেশে এই বই প্রকাশ হওয়ার মাসখানেকের ভেতরেই বেশ কয়েকটি অনুবাদ আমরা পেয়েছি। এতেই বোঝা যায় বিশ্বপাঠকের পাশাপাশি বাংলাদেশি পাঠকের কাছে ড্যান ব্রাউনের বইয়ের জনপ্রিয়তা কী রকম। ‘দ্য সিক্রেট অভ সিক্রেট’ বইটি ড্যান ব্রাউনের রবার্ট ল্যাংডন সিরিজের ষষ্ঠ বই। এই সিরিজের পূর্বের বইগুলোর মতোই রবার্ট ল্যাংডন মানব চেতনা ও অস্তিত্বের গভীর রহস্য উন্মোচন করতে গিয়ে রোমহর্ষক এক অভিযানে জড়িয়ে পড়ে। যা পাঠককে উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিয়ে যায়। 

সময়ের আলো/এসকে/




  বিষয়:   আলোচিত বই 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: