শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন আজ

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

জয়নুল আবেদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের তিনিই পুরোধা।জয়নুল আবেদিন ১৯১৪

2025-12-29T04:37:28+00:00
2025-12-29T04:37:28+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৭ এএম   (ভিজিট : ১৭১)
শিল্পাচার্য জয়নুল আবেদিন। সংগৃহীত ছবি
জয়নুল আবেদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের তিনিই পুরোধা।

জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে উঠেছেন ব্রহ্মপুত্রের লালিত্যে গড়ে ওঠা সবুজ শ্যামলিমায়। জয়নুল তার প্রথম জীবনেই নদী ও অবারিত প্রকৃতির মাঝে রোমান্টিকতার অনুপ্রেরণা পান। তিনি ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন। 

পাঁচ বছর সেখানে ব্রিটিশ/ইউরোপীয় স্টাইলের ওপর পড়াশোনা করেন। ১৯৩৮ সালে তিনি আর্ট স্কুল অনুষদে যোগ দেন। তিনি নিজস্ব একটি ধারা সৃষ্টির আত্মবিশ্বাস লাভ করেন।

প্রাচ্যের অঙ্কন ধারা অতিমাত্রায় রীতিনির্ভর ও অপরিবর্তনশীল মনে হয়েছে, যা তাকে সন্তুষ্ট করতে পারেনি। অন্যদিকে ইউরোপীয় ধারা তার কাছে সীমাবদ্ধ হিসেবে প্রতিভাত হয়েছে। সবকিছু মিলিয়ে তিনি রিয়ালিজমের প্রতি আকৃষ্ট হন। রেখাচিত্রের ওপর তার দুর্বলতা অবশ্য থেকেই যায়। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে তিনি ধারাবাহিকভাবে একাধিক চিত্র স্কেচ করেন। এ দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। চিত্রকর্মগুলো জয়নুলকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয়।

১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির পর তিনি ঢাকায় চলে আসেন। ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বর্তমান চারুকলা ইনস্টিটিউট। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি তার নেতৃত্বের গুণে অন্য শিল্পীদের সংগঠিত করার জন্য সুপরিচিত ছিলেন। 

কিছু শুভাকাক্সক্ষী সহকর্মীর অক্লান্ত চেষ্টায় মাত্র এক দশকের মধ্যেই বাংলাদেশে আধুনিক শিল্পকলা তার স্থান করে নেয়। জয়নুল আবেদিনের অসাধারণ শিল্প মানসিকতা ও কল্পনাশক্তির জন্য তিনি শিল্পাচার্য উপাধিতে ভূষিত হন। 

১৯৫১ সালে তিনি লন্ডনের স্লেড স্কুল অব আর্টে দুই বছরের প্রশিক্ষণ গ্রহণ করেন। লন্ডন থেকে প্রত্যাবর্তনের পর জয়নুলের চিত্রে নতুন একটি ধারা দেখতে পাওয়া যায়, যাকে বলা যায় ‘বাঙালি ধারা’। 

পুরো পঞ্চাশ ও ষাটের দশকে জয়নুল আবেদিনের কর্মে রিয়ালিজম, নান্দনিকতা, পল্লীর বিষয়বস্তু ও প্রাথমিক রঙের প্রতি তার আগ্রহ লক্ষ করা যায়। তার কাছে ‘আধুনিকতা’ শব্দটির ছিল এক সুগভীর অন্তর্নিহিত তাৎপর্য যেখানে সামাজিক উন্নয়ন ও ব্যক্তিক প্রকাশই মুখ্য। ১৯৭৬ সালের ২৮ মে তিনি মারা যান।

সময়ের আলো/এআর


  বিষয়:   শিল্পাচার্য  জয়নুল আবেদিন  জন্মদিন 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: