ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শীত মৌসুমে ঘন কুয়াশার মধ্যেও কমছে না বায়ু দূষণ। বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই

2025-12-26T10:40:18+00:00
2025-12-26T10:40:18+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ এএম 
ফাইল ছবি
শীত মৌসুমে ঘন কুয়াশার মধ্যেও কমছে না বায়ু দূষণ। বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ১৩ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৩৪২, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া, ৩৩৭ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। 

এই শহরের বাতাসও ‘দুর্যোগপূর্ণ’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ঢাকার স্কোর হচ্ছে ২৪৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এ ছাড়া, ২৩০ স্কোরে কাতারের দোহা চতুর্থ অবস্থানে রয়েছে। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ শুক্রবার। একই স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভারতের কলকাতা। 

Advertisement

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। 

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ঢাকার বাতাস  খুব অস্বাস্থ্যকর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: