শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকাসহ সারা দেশেই তীব্র শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এই মৌসুমে যশোরে ৯ ডিগ্রি

2025-12-27T10:46:18+00:00
2025-12-27T11:00:05+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ এএম 
ঘন কুয়াশা ও হিমেল হাওয়া। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকাসহ সারা দেশেই তীব্র শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এই মৌসুমে যশোরে ৯ ডিগ্রি ও ঢাকায় ১২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা অব্যাহত থাকবে আরও কয়েক দিন বলে জানা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) এক বার্তায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় বেড়েছে কুয়াশা ও শীতের তীব্রতা। এতে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক রয়েছে।


তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশাসহ কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শীত  দুঃসংবাদ  আবহাওয়া  অফিস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: