খালেদা জিয়ার নীরব সঙ্গী ফাতেমা

নিজস্ব প্রতিবেদক

শেষ পাতা

রাজনীতির ইতিহাসে অনেক নাম উচ্চারিত হয়। নেতা, আন্দোলন, ক্ষমতা আর কারাগার- এসব শব্দও আসে ঘুরেফিরে। ইতিহাসের আড়ালেও থেকে যায় কিছু

2025-12-31T01:39:20+00:00
2025-12-31T01:39:20+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
শেষ পাতা
খালেদা জিয়ার নীরব সঙ্গী ফাতেমা
কিছু সম্পর্ক দায়িত্বের মানবিকতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৯ এএম   (ভিজিট : ২১২)
ফাইল ছবি
রাজনীতির ইতিহাসে অনেক নাম উচ্চারিত হয়। নেতা, আন্দোলন, ক্ষমতা আর কারাগার- এসব শব্দও আসে ঘুরেফিরে। ইতিহাসের আড়ালেও থেকে যায় কিছু নীরব মুখ। আলোতে নয়, ছায়ায় থেকেই যারা ইতিহাসের সাক্ষী। এমন একজন হলেন খালেদা জিয়ার জীবনের সেই ছায়াসঙ্গী- যার নাম ফাতেমা বেগম। দেড় শতকের বেশি সময় ধরে গৃহকর্মী পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একান্ত সঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডোর। সবখানেই যেন নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। তিনি কোনো রাজনৈতিক কর্মী নন। কোনো দলীয় পদ নেই তার। তবু ইতিহাসের কঠিন মুহূর্তগুলোতে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ২০০৯ সাল। পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ফাতেমা কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন ফাতেমা। বাথরুমে আনা থেকে শুরু করে ওষুধ খাওয়ানো, শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা সব কিছুই যেন তার শুধু দায়িত্ব নয়- এ যেন সম্পর্কের দায়। 

২০১৪ সালের মার্চ মাস। সে সময় মার্চ ফর ডেমোক্র্যাসি। গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে পথ রুদ্ধ। গাড়িতে উঠেও বেরোতে না পেরে ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন খালেদা জিয়া। পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছেন না তিনি। ঠিক তখনই দৃশ্যপটে ফাতেমা। নীরবে শক্ত করে ধরে রেখেছেন তার হাত। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত। রাজনীতির উত্তাপের মাঝেও মানবিকতার এক স্থির ছবি। 

২০১৮ সালে ফেব্রুয়ারি মাস। আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে যান। নাজিমুদ্দিন রোডের পুরোনো জেলখানা। সেই সময় তার আইনজীবীরা আবেদন করেন, গৃহকর্মী ফাতেমা বেগম যেন তার সঙ্গে থাকতে পারেন। আদালতের অনুমতিতে ছয়দিন পর ফাতেমা প্রবেশ করেন কারাগারে। রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় তিনি হয়ে ওঠেন কারাবন্দি। কারণ তিনি জানতেন, এই সময়ে একা থাকা মানে ভেঙে পড়া। 

২০২১ সালের এপ্রিল মাস। করোনা আক্রান্ত হন খালেদা জিয়া। ৫৩ দিন হাসপাতালে ছিলেন তখন। যখন মানুষ প্রিয়জনের কাছেও যেতে ভয় পাচ্ছেন তখন ফাতেমা ছিলেন অবিচল। সেবিকা হয়ে, সাহস হয়ে, ছায়া হয়ে ছিলেন খালেদা জিয়ার পাশে। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তার সঙ্গে ছিলেন ফাতেমা। আগেও বহুবার বিদেশ গেছেন। কিন্তু আলোচনায় তার কোনো নাম নেই। তবু ইতিহাসের পাশে ছায়া পড়ে আছে ফাতেমা। ফাতেমা প্রমাণ করেছেন সব সম্পর্ক ক্ষমতার নয়। কিছু সম্পর্ক আছে শুধু দায়িত্বের, মানবিকতার। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   খালেদা জিয়া  নীরব সঙ্গী  ফাতেমা  সম্পর্ক  দায়িত্ব  মানবিকতা 


Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: