পরিচয় দিয়ে জয়শঙ্কর বলেন, ‘আমি আপনাকে চিনতে পেরেছি’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত ও পাকিস্তানের দুই প্রতিনিধি। এসময় পাকিস্তানের

2026-01-01T02:07:37+00:00
2026-01-01T02:07:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পরিচয় দিয়ে জয়শঙ্কর বলেন, ‘আমি আপনাকে চিনতে পেরেছি’
এক্সে পাকিস্তানের স্পিকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ২:০৭ এএম 
পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকের সঙ্গে করমর্দন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত ও পাকিস্তানের দুই প্রতিনিধি। এসময় পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক কুশল বিনিময় করেছেন। তাদের সেই কথপোকথনের বর্ণনা দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

বুধবার (৩১ ডিসেম্বর) পাকিস্তানের জাতীয় সংসদর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সরদার আয়াজ সাদিক ও এস জয়শঙ্করের করমর্দনের ওই ছবির সঙ্গে কথপোকথনের বর্ণনা দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, সরদার আয়াজ সাদিককে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক বলেন, ‘আমি আপনাকে চিনতে পেরেছি।’


অন্যদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে ভারত ও পাকিস্তানের উচ্চপর্যায়ের এই দুই প্রতিনিধির বৈঠকের বিষয়টিও জানা গেছে। 

পোস্টে বলা হয়, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

এদিন দুপুরে খালেদা জিয়ার জানাজার আগে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে সার্কভুক্ত দেশের ছয় প্রতিনিধি বসেছিলেন। ওই কক্ষে তখন আরও উপস্থিত ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এক্স  পাকিস্তান  স্পিকার  জয়শঙ্কর  প্রধানমন্ত্রী  ভারত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: