কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম রুবেল (৪০)। তিনি নায়েক পদে

2026-01-01T05:23:30+00:00
2026-01-01T05:23:30+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ এএম 
কাভার্ড ভ্যানের চাপায় এক পুলিশ সদস্য নিহত। ছবি : সংগৃহীত
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম রুবেল (৪০)। তিনি নায়েক পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যান।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে অভিযান চলছে।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   কাভার্ড ভ্যান  পুলিশ সদস্য  নিহত 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: