নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ট্রাক, নিহত ৪

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে গিয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও

2026-01-01T08:53:55+00:00
2026-01-01T09:42:22+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ট্রাক, নিহত ৪
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৩ এএম  আপডেট: ০১.০১.২০২৬ ৯:৪২ এএম
গ্রাফিক : সময়ের আলো
রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে গিয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, উদ্ধার কাজ চলছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

আরআর
 


  বিষয়:   রাজশাহী  পুঠিয়া  সড়ক দুর্ঘটনা  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: