বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

বরিশাল ব্যুরো

সারাদেশ

বছরের শুরুতেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের

2026-01-01T15:21:26+00:00
2026-01-01T15:21:26+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:২১ পিএম 
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
বছরের শুরুতেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার বই উৎসব করা হয়নি। তবে বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। 

Advertisement
বরিশাল জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৫৮৮ টি বিদ্যালয়ে এ বছর বইয়ের চাহিদা ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে ১১ লাখ ৬৪ হাজার ৬০০ নতুন বই ইতোমধ্যে পৌঁছে গেছে। বাকি ২ হাজার ৬০৮টি বই খুব শীঘ্রই পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোস্তফা কামাল।

এছাড়া ‎বিভাগে মাধ্যমিক স্তরে বইয়ের মোট চাহিদা ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০ টি। এর মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৪৭ লাখ ১০ হাজার ৫০৩ টি বই বুঝে পেয়েছেন। এর মধ্য মোট বিতরণ হবে ৪৬ লাখ ৩২ হাজার ৭২৬টি বই। এছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনাল সহ অন্যান্য স্তরের মোট চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬ টি। আর এখন পর্যন্ত ১ কোটি ১৮ হাজার ৪৭৭ টি বই পাওয়া গেছে যা সব বইয়ের ৭৩ দশমিক ২৩ ভাগ বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। 
আরও পড়ুন

এছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনাল সহ অন্যান্য স্তরের মোট বইয়ের চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬ টি আর প্রাপ্তি ১ কোটি ১৮ হাজার ৪৭৭ টি। যার ৭৩ দশমিক ২৩ ভাগ নতুন বই পৌঁছেছে বলর জানান তিনি। 

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, কোন আয়োজন করা হয়নি। কিন্তু শ্রেণীকক্ষে বসে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। 

শিক্ষার্থীরা জানান, নতুন বছরের শুরুতে বই পেয়ে তারা খুশি। এতে আগামীতে একটি ভালো ফলাফল পাওয়ার আশা শিক্ষার্থীদের।

এএডি/
  বিষয়:   বছর  নতুন বই  শিক্ষার্থীরা  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: