পাবনায় ডিবির বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি সহ চারজনকে আটক করেছে।বুধবার (৩১ ডিসেম্বর) রাতে

2026-01-01T15:25:38+00:00
2026-01-01T15:25:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
পাবনায় ডিবির বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ২৪৪)
পাবনায় ডিবির বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪। ছবি : সংগৃহীত
পাবনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি সহ চারজনকে আটক করেছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পাবনা পৌর সদরের বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন হোসেন (৩৫)।

পাবনা ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের  মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলভার সহ চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। 
আরও পড়ুন

অপর দুটি পৃথক অভিযানে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় শায়েস্থা খান রোডে একটি ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি জব্দ এবং পূর্ব শালগাড়িয়া এলাকার একটি বাসা থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক হয়। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

এএডি/


  বিষয়:   পাবনা  ডিবি  বিশেষ অভিযান  অস্ত্র  গুলি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: