বছরের প্রথমদিনে ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৭৬

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

বছরের প্রথমদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

2026-01-01T18:18:29+00:00
2026-01-01T18:18:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
স্বাস্থ্য
বছরের প্রথমদিনে ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৭৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম 
বছরের প্রথমদিনে ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৭৬। ছবি : সংগৃহীত
বছরের প্রথমদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। এর আগের দিন বুধবারও ডেঙ্গুতে কেউ মারা যায়নি। কিন্তু আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন। এই নিয়ে ডিসেম্বরের পুরো মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৬৪ জন। ফলে সব মিলিয়ে গত বছরে ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জন।  

আর গত বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৮৬১ জনে। এর মধ্যে শুধু নভেম্বর মাসে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৫৩৫ জন। আক্রান্তের শীর্ষে রয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৫১ জন।


বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন রোগী ভর্তি হয়েছেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বছরের প্রথমদিন  ডেঙ্গু 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: