চট্টগ্রাম প্রেসক্লাবে খালেদা জিয়ার স্মরণে দোয়া

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খতমে কুরআন এবং দোয়া মহফিল করেছে চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১ জানুয়ারি)

2026-01-01T20:30:27+00:00
2026-01-01T20:30:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম প্রেসক্লাবে খালেদা জিয়ার স্মরণে দোয়া
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম 
চট্টগ্রাম প্রেসক্লাবে খালেদা জিয়ার স্মরণে দোয়া। ছবি : সময়ের আলো
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খতমে কুরআন এবং দোয়া মহফিল করেছে চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। 

পরে দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এক শোকসভার আয়োজন করা হয়। 

যুগ্ম-সম্পাদক মিয়া মো. আরিফের সঞ্চালনায় শোকসভার আলোচনায় অংশ নেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুল হক হায়দরী, ড্যাবের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. সারোয়ার আলম, সিনিয়র সহ সভাপতি মুস্তফা নঈম, সহসভাপতি ডেইজি মওদুদ কার্যকরী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিনিয়র সদস্য ড. আব্দুল ওয়াজেদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী আরিচ আহমেদ শাহ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সদস্য মুহাম্মদ আজাদ প্রমুখ।

শোকসভায় বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দেশের মানুষের অধিকার রক্ষায় তার ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। যা তাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।


প্রেস ক্লাব নেতৃবৃন্দ আরও বলেন, বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের চরম দুঃসময়ে ১৯৯৫ সালে ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। কিন্তু বিগত সময়ের ক্লাব নেতৃবৃন্দ কোনদিন এই অবদান স্বীকার করেনি। 

বক্তারা জানান, এছাড়া বেগম জিয়া ২০০১ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর নির্বাচিত হওয়ার পর কল্পলোক আবাসিক এলাকায় সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ ব্যবস্থায় প্লট বরাদ্দের ব্যবস্থা করা হয়। এর আগেও ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমার চট্টগ্রামের সাংবাদিকদের আবাসিক সংকট দূর করার জন্য নগরীর বায়েজিদ এলাকায় নামমাত্র মূল্যে ১৬ একর জায়গা বরাদ্দ দেন।

এর আগে, সকালে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম প্রেসক্লাব  খালেদা জিয়ার স্মরণে  দোয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: