চবির ভর্তি পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা

চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‌‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী শনিবার (৩ জানুয়ারি)

2026-01-01T22:26:34+00:00
2026-01-01T22:26:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
চবির ভর্তি পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা
চবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম   (ভিজিট : ১৫৮)
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‌‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী শনিবার (৩ জানুয়ারি)  বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) উদ্যোগে আয়োজিত ‘ভাটিয়ারী ইন্টারন্যাশনাল ম্যারাথন’ উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ভাটিয়ারী ইন্টারন্যাশনাল ম্যারাথন উপলক্ষে ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ থাকবে। একই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করে ক্যাম্পাসে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   চবি  ভর্তি পরীক্ষা  নির্দেশনা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: