কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় মো. রুবেল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি রাজারবাগ

2026-01-02T12:01:15+00:00
2026-01-02T12:01:15+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
রাজধানী
কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১২:০১ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় মো. রুবেল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনসে নায়েক পদে কর্মরত ছিলেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন রুবেল। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক কৌশলে পালিয়ে যান। পরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন থানার এলাকায় অভিযান চালিয়ে  র‍্যাব-৩ চালককে গ্রেফতার করে।

গ্রেফতার সোহাগ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।

এদিকে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত পুলিশ সদস্যের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী খিলগাঁও থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহতের স্ত্রী একটি মামলা করেছেন।

/এমএইচআর 


  বিষয়:   দুর্ঘটনা  পুলিশ  নিহত 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: