গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে

2026-01-02T12:44:39+00:00
2026-01-02T12:44:39+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১২:৪৪ পিএম 
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দূর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া এলাকার সিদ্দিকুর রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে উঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অন্য এক আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

/এমএইচআর 


  বিষয়:   গাইবান্ধা  দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: