বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমনভাগ চা বাগানে বিষপানে দীপ্তি বাক্তি (৪৫) নামের এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট)

2026-08-17T23:19:42+00:00
2026-08-17T23:19:42+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:১৯ পিএম 
ছবি : সময়ের আলো
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমনভাগ চা বাগানে বিষপানে দীপ্তি বাক্তি (৪৫) নামের এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাতে বাগানের পাক্কা লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

দীপ্তি বাক্তি সমনভাগ চা বাগানের বাসিন্দা। তিনি দুই ছেলে ও দুই মেয়ের মা।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘরে ছিলেন। এক পর্যায়ে দীপ্তি তাঁর স্বামী কাজল বাক্তিকে দোকান থেকে পান আনতে বলেন। কাজল পান নিয়ে বাড়িতে ফিরে স্ত্রীকে বিষপান করা অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে বড়লেখা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, বিষপানে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে বিষপান করেছে তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   বড়লেখা  মৌলভীবাজার  বিষপান  নারী  চা শ্রমিক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: