হাটহাজারীতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৪০ লাখের মালামাল লুট

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে কৌশলে ঘরে ঢুকে অজ্ঞাত চোরের দল নগদ অর্থ, স্বর্ণালংকারসহ আনুমানিক ৪০ লক্ষ টাকার মূল্যবান

2026-08-18T00:11:56+00:00
2026-08-18T00:11:56+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৪০ লাখের মালামাল লুট
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:১১ এএম 
হাটহাজারী মডেল থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে কৌশলে ঘরে ঢুকে অজ্ঞাত চোরের দল নগদ অর্থ, স্বর্ণালংকারসহ আনুমানিক ৪০ লক্ষ টাকার মূল্যবান মালামাল লুটে নেয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) বিকালের দিকে এই ঘটনায় মঞ্জু সিকদার (৪০) বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

রোববার দিবাগত গভীর রাতে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ জগন্নাথ পাড়ায় এই চুরির ঘটনা ঘটে। চোরের লুণ্ঠিত মালামালের মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, মঞ্জু সিকদারের পিতা মিলন কান্তি দে রাত আনুমানিক তিনটার দিকে ঘুম থেকে উঠে ঘরের জিনিস পত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে ঘুম থেকে ডেকে তোলেন। এসময় তারা ঘরের সদর দরজা খুলতে চাইলে, দরজা বাইরে থেকে বন্ধ পান।

পরে ঘরের মালামাল তদন্ত করতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। ঘরের মালামাল তদন্ত করতে গিয়ে দেখতে পান, ঘরে রক্ষিত ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লক্ষ টাকাসহ ও প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলেও জানা যায়।


মির্জাপুর ইউপির ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রুপেন কুমার শীল ও চুরির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাবিব সোমবার রাত আটটার দিকে এ প্রতিবেদককে চুরির ঘটনায় অভিযোগ দায়েরের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   হাটহাজারী  দুর্ধর্ষ চুরি  স্বর্ণালংকার  ৪০ লাখের মালামাল লুট  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: