অস্ত্রের মুখে ডাকাতি, স্বর্ণালংকারসহ ১৮ লাখের মালামাল লুট

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার

2026-08-17T22:40:04+00:00
2026-08-17T22:40:04+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
অস্ত্রের মুখে ডাকাতি, স্বর্ণালংকারসহ ১৮ লাখের মালামাল লুট
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৪০ পিএম 
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে ডাকাতি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তজু মুন্সীর গ্যারেজ এলাকায় মৃত মাস্টার জসিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দুইতলা পাকা বাড়িটিতে চার ভাইয়ের পরিবার বসবাস করে। এর মধ্যে নিচতলায় জসিম উদ্দিন ও হেলাল উদ্দিনের পরিবার থাকে। ভোর ৪টার দিকে প্রায় ১৫ সদস্যের দুর্বৃত্তের একটি দল কৌশলে জসিম উদ্দিনের ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করতে থাকে।


একপর্যায়ে পাশের ঘরে থাকা হেলাল উদ্দিনের পরিবারের সদস্যদেরও অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। তবে বাড়ির দ্বিতীয় তলায় থাকা অপর দুই ভাইয়ের ঘরে ঢুকতে পারেনি। দুর্বৃত্তদের হাতে বন্দুক, ছুরি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। তারা নিচতলার দুটি ঘর থেকে প্রায় দেড় লাখ টাকা নগদ, কয়েকটি স্মার্টফোন, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নেয়। যাওয়ার সময় পুলিশকে খবর না দিতে পরিবারের সদস্যদের তারা হুমকি দেয় বলেও জানা গেছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   অস্ত্রের মুখে ডাকাতি  স্বর্ণালংকার  লুট  লোহাগাড়া  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: