মৌসুমী সবজি সস্তা হলেও আকাশছোঁয়া দাম টমেটো-শসার

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

ঢাকার কাঁচাবাজারে শীতের পূর্ণ আমেজ দেখা যাচ্ছে। দীর্ঘ সময়ের চড়া দাম কমে এখন অধিকাংশ সবজির দাম ৪০ থেকে ৫০ টাকার

2026-01-02T13:33:48+00:00
2026-01-02T13:34:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
মৌসুমী সবজি সস্তা হলেও আকাশছোঁয়া দাম টমেটো-শসার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১:৩৩ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ১:৩৪ পিএম
মৌসুমী সবজি সস্তা হলেও আকাশছোঁয়া দাম টমেটো-শসার। সংগৃহীত ছবি
ঢাকার কাঁচাবাজারে শীতের পূর্ণ আমেজ দেখা যাচ্ছে। দীর্ঘ সময়ের চড়া দাম কমে এখন অধিকাংশ সবজির দাম ৪০ থেকে ৫০ টাকার মধ্যে নেমে এসেছে। শীতের মৌসুমে সবজির পর্যাপ্ত সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরলেও টমেটো ও শসার দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মুলা ও শালগম ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিম, বেগুন ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় মিলছে। ফুলকপি প্রতি পিস ৩০–৪০ টাকা এবং বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি দাম এখন ৩০ টাকা। তবে পাকা টমেটো ও শসার কেজি দাম এখনো ১০০ টাকায় স্থিতিশীল। কাঁচা মরিচের দাম প্রতি কেজি ১২০ টাকা।

এ ছাড়া গাজর ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।

মালিবাগ বাজারে সাপ্তাহিক কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আয়নাল হক বলেন, আজ বাজারে এসে মনে হচ্ছে শীতের আমেজ ফুটে উঠেছে। অন্য সময় সবজি অনেক বেশি দামে কিনতে হতো, এখন দাম কমেছে। অধিকাংশ সবজি ৩০–৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে কিছু সবজির দাম এখনও বেশি।


বিক্রেতারা জানাচ্ছেন, শীত মৌসুমে বাজারে সবজির প্রচুর সরবরাহ থাকায় দাম কমে এসেছে। রামপুরা বাজারের বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দাম কমেছে। যদি রাস্তা খরচ ও বিভিন্ন সিন্ডিকেটের প্রভাব না থাকত, সাধারণ মানুষ আরও কম দামে সবজি কিনতে পারত। দীর্ঘদিনের দামের উত্থানের পর শীত মৌসুমে সবজির দাম এখন অনেকটাই কমেছে।


/ইউএমএইচ



  বিষয়:   মৌসুমী সবজি  টমেটো-শসা 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: