ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ঢাবি প্রতিনিধি

রাজধানী

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্ৰসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে সংগঠনটি।শুক্রবার

2026-01-02T14:58:24+00:00
2026-01-02T14:58:24+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
রাজধানী
ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:৫৮ পিএম 
জুমার নামাজের পর শাহবাগে এসে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্ৰসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে সংগঠনটি।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগে এসে অবস্থান নেয়।

এসময় আন্দোলনকারীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, লীগ ধর, জেলে ধর, হাদির রক্ত , বৃথা যেতে দেব না, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্ৰাম , সংগ্ৰাম সংগ্ৰাম, হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, দুপুরে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে জানানো হয়, শাহবাগ শহিদ হাদি চত্বরে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।

/এমএইচআর 

  বিষয়:   শাহবাগ  শহীদ ওসমান হাদি চত্বর  ইনকিলাব মঞ্চ 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: