স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড়

2026-01-02T20:28:50+00:00
2026-01-02T20:29:06+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ৮:২৯ পিএম
স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক। সংগৃহীত ছবি
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক। নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্রে ওই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত কাগজও যুক্ত করেন তিনি। তবে তার বিরুদ্ধে এসব স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। 

সরেজমিনে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নে গিয়ে স্বাক্ষর জালের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 

সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেন বলেন, গত বুধবার (৩১ ডিসেম্বর) আমার কাছে প্রশাসনের লোক এসে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে স্বাক্ষর করেছি কিনা জানতে চেয়েছিলেন। আমি তাদেরকে বলেছি, গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে আমি কাউকে চিনি না, কোনোদিন তার নামও শুনিনি এবং তার কোনো কাগজের স্বাক্ষর করিনি। আমার স্বাক্ষর যদি কেউ দিয়ে থাকে, তবে সেটি সে জাল করেছে।


রাধাগঞ্জ ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুনীল বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈ বলেন, আমি আমার ছেলের বাসা ঢাকায় ছিলাম। আর আমি গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে কাউকে চিনি না। আমি তার কোনো কাগজেও স্বাক্ষর করিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, আমার পক্ষে এক শতাংশ ভোটার যারা স্বাক্ষর দিয়েছেন, তারা সবাই সঠিকভাবে স্বাক্ষর করেছেন। জাল স্বাক্ষরের বিষয়টি সত্য নয়।

সহকারী রিটার্নিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, আমি স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষরের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি। তিনি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এফআর
  বিষয়:   গোপালগঞ্জ  কোটালীপাড়া  স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে  স্বাক্ষর জালের অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: