উপদেষ্টার আপত্তিকর মন্তব্যে সিলেটের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক

খেলা

চলতি বিপিএলে সিলেটের সব ম্যাচ, প্র‍্যাকটিস এবং সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর

2026-01-02T20:19:36+00:00
2026-01-02T20:19:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
উপদেষ্টার আপত্তিকর মন্তব্যে সিলেটের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ২৭৫)
সংগৃহীত ছবি
চলতি বিপিএলে সিলেটের সব ম্যাচ, প্র‍্যাকটিস এবং সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের জেরে এ সিদ্ধান্ত ক্রীড়া সাংবাদিকদের। 

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী ফেসবুকে তার অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না! নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!’


এর আগে তিনি ‘বিপিএলকে গোনার টাইম নেই, আইপিএল নিয়ে ভাবেন’ এমন মন্তব্য করে নিজেই ভাইরাল হয়েছিলেন। পরে অবশ্য বিষয় তিনি ঠিকভাবে বলতে পারেননি বলেও সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন।

এমন আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করেই এমন সিদ্ধান্তে আসে সকল সাংবাদিকদের পক্ষ থেকে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সিলেট টাইটান্সের ম্যাচ কাভার করবে না সাংবাদিকরা। তাদের চাওয়া, ২৪ ঘণ্টার মধ‍্যে প্রকাশ‍্যে ক্ষমা চাইতে হবে সিলেট টাইটানসের উপদেষ্টাকে।

সময়ের আলো/এআর


  বিষয়:   উপদেষ্টা  আপত্তিকর  মন্তব্য  সিলেট  ম্যাচ  বয়কট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: