ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।শুক্রবার (২ জানুয়ারি) বাদ

2026-01-02T23:19:41+00:00
2026-01-02T23:19:41+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:১৯ পিএম 
মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ছবি : সংগৃহীত
শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

আগামী দুই দিন বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চারটি দাবি নিয়ে আলোচনা করার কথাও জানান জাবের।


এছাড়া ৭ তারিখের মধ্যে হাদি হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। আগামী ৭ তারিখের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।

সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   ইনকিলাব মঞ্চ  মার্চ ফর ইনসাফ  কর্মসূচি  ঘোষণা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: