‘সাংবাদিক পুরস্কার ২০২৫’ পেলেন সময়ের আলোর শরীফুল ইসলাম

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক ‘সাংবাদিক পুরস্কার ২০২৫’ পেয়েছেন দৈনিক সময়ের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম।শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব

2026-01-03T20:01:10+00:00
2026-01-03T20:01:57+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘সাংবাদিক পুরস্কার ২০২৫’ পেলেন সময়ের আলোর শরীফুল ইসলাম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ৮:০১ পিএম
পুরস্কার নিচ্ছেন শরীফুল ইসলাম। ছবি : সময়ের আলো
চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক ‘সাংবাদিক পুরস্কার ২০২৫’ পেয়েছেন দৈনিক সময়ের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। 

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সাংবাদিক সম্মাননা, সাংবাদিকতা পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাংবাদিক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ। 


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, সাহসী ও নৈতিক সাংবাদিকতাই পারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে। 

তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের সম্মাননা ও পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিক শরীফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক, সনদ তুলে নগদ অর্থ দেওয়া হয়। একই সঙ্গে প্রেসক্লাবের সদস্যের সন্তানদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।

এফআর
  বিষয়:   চাঁদপুর  সাংবাদিক পুরস্কার  পেলেন  সময়ের আলো  শরীফুল ইসলাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: