ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নগ্ন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে রকারাকাসের জনগণের পাশে থাকার

2026-01-03T21:28:49+00:00
2026-01-03T21:41:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদ
সিপিবির বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ৯:৪১ পিএম  (ভিজিট : ১৬২)
সংগৃহীত ছবি
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নগ্ন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে রকারাকাসের জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে দলটি। 


শনিবার (৩ জানুয়ারি) দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ক্যারিবীয় অঞ্চলে গত কয়েক মাস ধরে চলা সামরিক উত্তেজনার মধ্যে এবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি তারা, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের দাবি করেছে ট্রাম্প। ভেনেজুয়েলার ওপর চালানো বিমান হামলা মার্কিন সাম্রাজ্যবাদের আইনহীনতা ও উদ্ধত আচরণের নগ্ন বহিঃপ্রকাশ। হুমকি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন আবারও নগ্ন শক্তির আশ্রয় নিয়েছে।

এতে আরও বলা হয়, এই আগ্রাসন জনগণের স্বাধীন ইচ্ছা ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর সরাসরি আঘাত। এটি ওয়াশিংটনের সেই দীর্ঘদিনের প্রচেষ্টারই অংশ; যার লক্ষ্য এমন একটি অঞ্চলকে নিজেদের অধীনস্ত করে রাখা; যাকে তারা নিজেদের স্বার্থ অনুযায়ী পুনর্গঠন করতে দীর্ঘকাল ধরে ব্যর্থ হয়েছে। বিশেষ করে সমাজতান্ত্রিক কিউবার মর্যাদাপূর্ণ সাম্রাজ্যবাদবিরোধী প্রতিরোধ এবং লাতিন আমেরিকার জনগণের শক্তিশালী সাম্রাজ্যবাদবিরোধী চেতনা এই ব্যর্থতার প্রধান কারণ। এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ঐতিহাসিক ও সামাজিক-উভয় অর্থেই সম্পূর্ণ অবৈধ।

এতে বলা হয়, চলমান মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দৃঢ়ভাবে ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে। আমরা বিশ্বাস করি, ভেনেজুয়েলার জনগণ, যারা এ পর্যন্ত নিজেদের সার্বভৌমত্ব দৃঢ়ভাবে রক্ষা করে এসেছে, এই হামলা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সামষ্টিক শক্তি ও সামাজিক সক্ষমতা আবারও প্রমাণ করবে। ভেনেজুয়েলার ভবিষ্যৎ সাম্রাজ্যবাদ চাপিয়ে দেওয়া কোনো দৃষ্টিভঙ্গি দ্বারা নির্ধারিত হবে না; তা নির্ধারিত হবে স্বাধীনতা ও সমাজতন্ত্রের জন্য জনগণের সংগ্রামের মধ্য দিয়েই।


সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জাহির চন্দন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলার কারাকাস, মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা শহরে যুক্তরাষ্ট্রের চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার, সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণের ঘটনাকে চরম আগ্রাসী ও নিন্দনীয় কাজের বিরুদ্ধে বিশ্ববাসীকে দাঁড়াতে হবে। এ হামলা ও আগ্রাসন বন্ধে এখনি জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছে সিপিবি।

তারা বলেন, ভেনেজুয়েলার তেলসম্পদ দখলের উদ্দেশ্যে পরিচালিত এই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রীয় সাম্রাজ্যবাদের আইনহীনতা ও উদ্ধত আচরণের স্পষ্ট বহিঃপ্রকাশ। হুমকি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন এখন নগ্ন শক্তির আশ্রয় নিয়েছে। এই হামলা ভেনেজুয়েলা ও সমগ্র লাতিন আমেরিকার জনগণের স্বাধীন ইচ্ছা ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর সরাসরি আঘাত। এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ঐতিহাসিক ও সামাজিক—উভয় দিক থেকেই সম্পূর্ণ অবৈধ। এখনই সময় ভেনেজুয়েলার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করার এবং লাতিন আমেরিকার জনগণের শক্তিশালী সাম্রাজ্যবাদবিরোধী চেতনার পক্ষে দৃঢ় কণ্ঠে আওয়াজ তোলার।

সময়ের আলো/এসকে/ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: