শাহবাগ অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হবিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগে যান চলাচল

2026-01-03T22:56:45+00:00
2026-01-03T23:10:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
শাহবাগ অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৬ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ১১:১০ পিএম
সংগৃহীত ছবি
হবিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটের দিকে শাহবাগ অবরোধ করা হয়। 

এর আগে আজ রাত ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজের এক পোস্টে মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফেসবুক পোস্টে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানানো হচ্ছে।’

এদিকে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম’ বলে প্রকাশ্যে হুমকি দেয় মাহদী হাসান। 

 হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে।

শায়েস্তাগঞ্জ থানায় বসে ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’ এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেন মাহদী হাসান। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার তৈরি হয়। 

ভিডিওতে দেখা যায়, থানার ভেতর ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করেন এবং বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন।


ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা করছেন। এখন বলছেন, আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।’

পরে আজ শনিবার দুপুরে মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

আরআর



  বিষয়:   শাহবাগ  অবরোধ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: