লাঠিপেটায় সড়ক ছাড়লেন মোবাইল ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা মোবাইল ফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।

2026-01-04T13:36:30+00:00
2026-01-04T13:36:30+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজধানী
লাঠিপেটায় সড়ক ছাড়লেন মোবাইল ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:৩৬ পিএম 
মোবাইল ফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা মোবাইল ফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। 

রোববার (৪ জানুয়ারি) সকাল দফায় দফায় সংঘর্ষের মধ্যে একপর্যায়ে ব্যবসায়ীরা সড়ক ছেড়ে দেন। পরে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।


তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, মুঠোফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে কয়েকজন আটক করা হয়।

এর আগে, সম্প্রতি বিটিআরসি ভবনে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে প্রায় অর্ধশত।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   লাঠিপেটা  সড়ক  মোবাইল ব্যবসায়ী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: