ইতালিতে গাড়িচাপায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

ইতালির রোমে গাড়িচাপায় মাদারীপুর ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার (৪ জানুয়ারি) সকালে ইতালির একটি হাসপাতালে

2026-01-04T22:43:52+00:00
2026-01-04T22:43:52+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
ইতালিতে গাড়িচাপায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পিএম 
ছাব্বির মোল্লা। সংগৃহীত ছবি
ইতালির রোমে গাড়িচাপায় মাদারীপুর ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রোববার (৪ জানুয়ারি) সকালে ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 ছাব্বির মোল্লা ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া গ্রামের আক্কাশ মোল্লার ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে ইতালির রাজধানী রোমে একটি গাড়ির চাপায় গুরুতর আহত হন ছাব্বির। স্থানীয়রা তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি মারা যান। 


ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তাদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। 

আরআর

  বিষয়:   ইতালি  সড়ক দুর্ঘটনা  নিহত  বাংলাদেশি 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: