হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি জাফর উল্ল্যাহ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কারখানাকর্মী মো শাহজাহানকে হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর

2026-01-05T15:10:27+00:00
2026-01-05T15:28:23+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আইন-আদালত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি জাফর উল্ল্যাহ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৩:২৮ পিএম
সাবেক এমপি জাফর উল্ল্যাহ। ছবি : সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কারখানাকর্মী মো শাহজাহানকে হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার উপস্থিতিতে শুনানি হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ২৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরবর্তীতে আদালত তাকে গ্রেফতার দেখানোর শুনানির এদিন ধার্য করেন।
আরও পড়ুন

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। এ ঘটনার পর ওই বছরের ১৮ ডিসেম্বর শাহজাহানের মা সাজেদা বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এএডি/


  বিষয়:   আদালত  সাবেক  এমপি  জাফর উল্ল্যাহ  হত্যা  মামলা  গ্রেফতার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: