ছোট ভাইদের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মাধবদীতে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই রমজান আলীর (৩৬) মৃত্যু হয়েছে।রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার

2026-01-05T18:39:30+00:00
2026-01-05T18:39:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ছোট ভাইদের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
নরসিংদীর মাধবদীতে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই রমজান আলীর (৩৬) মৃত্যু হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচরে এ ঘটনা ঘটে। 

নিহত রমজান আলী ওই গ্রামের মুসা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নিহত রমজান আলী মাদকাসক্ত ছিলেন। তাকে মাদক সেবনে একাধিকবার বাধা দেওয়া হয়। রোববার রাতে এ বিষয়ে দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সঙ্গে ঝগড়া হয় রমজান আলীর। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে আহত হন রমজান আলী। 

আহত রমজানকে নরসিংদী সদর হাসপাতালের নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, আমার চারটি মেয়ে আছে। ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। হত্যাকারী দেবরদের সঠিক বিচার দাবি করছি।


মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই এলাকা পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আআ/আরআর


  বিষয়:   মাধবদী  হত্যা  ভাই  মাদকাসক্ত  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: