আগুন পোহাতে গিয়ে দগ্ধ শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে শীত নিবারণের জন্য চুলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম ওরফে পহেলা নামে এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে।মঙ্গলবার

2026-01-06T17:55:11+00:00
2026-01-06T17:55:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আগুন পোহাতে গিয়ে দগ্ধ শতবর্ষী বৃদ্ধার মৃত্যু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম 
প্রতীকী ছবি
জামালপুরের সরিষাবাড়ীতে শীত নিবারণের জন্য চুলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম ওরফে পহেলা নামে এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের নাতি সেলিম মিয়া।

এর আগে, সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মরিয়ম (১০০) সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার পূর্ব দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন আলী মণ্ডলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধা মরিয়ম সোমবার সকাল ১১টার দিকে রান্নাঘরের চুলার আগুন পোহাতে গেলে হঠাৎ তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আনুমানিক ৮টার দিকে বৃদ্ধা মরিয়ম মারা যান।


নিহতের নাতি সেলিম মিয়া বলেন, আজ সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফআর


  বিষয়:   জামালপুর  সরিষাবাড়ী  আগুন পোহাতে গিয়ে  দগ্ধ  শতবর্ষী বৃদ্ধার মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: