কুঁড়েঘরের ‘তাই তো এলাম সাগরে’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নয় বছর পূর্তি উপলক্ষে প্রকাশ হয়েছে কুঁড়েঘর ব্যান্ড দলের নতুন গান ‘তাই তো এলাম সাগরে’। গানটির কথা ও সুর করেছেন

2026-01-06T23:37:14+00:00
2026-01-06T23:37:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
কুঁড়েঘরের ‘তাই তো এলাম সাগরে’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
নয় বছর পূর্তি উপলক্ষে প্রকাশ হয়েছে কুঁড়েঘর ব্যান্ড দলের নতুন গান ‘তাই তো এলাম সাগরে’। গানটির কথা ও সুর করেছেন দলের ভোকাল ও দলনেতা তাসরিফ খান।  সম্প্রতি কুঁড়েঘর ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে গানটি।

গানটি প্রসঙ্গে তাসরিফ খান বলেন, ‘২০২২ সালে তাই তো এলাম সাগরে গানের মিউজিক ভিডিও বানিয়েছিলাম। কিন্তু অলসতার কারণে এটি প্রকাশ করা হয়নি। অবশেষে ৯ বছর পূর্তি উপলক্ষে আমাদের ইউটিউবে প্রকাশ করা হলো গানটি। এবার প্রোপার একটি সাউন্ড শুনতে পারবেন শ্রোতারা। আগের ভার্সনটি রেকর্ডেড ছিল না, তাই নতুন করে গানটি তৈরি করা।’


তাসরিফ খান আরও জানান, এ মাসে কুঁড়েঘর ব্যান্ডের আরও দুটি নতুন গান প্রকাশ পাবে। এ ছাড়া এখন থেকে প্রতি মাসে একটি করে গান প্রকাশের পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। ২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। 

সংগীতের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকা-েও নিয়োজিত কুঁড়েঘর। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক উদ্যোগে যুক্ত রয়েছে ব্যান্ডটি। 

বিভিন্ন দাতব্য কনসার্ট ও সচেতনতামূলক কর্মসূচিতেও অংশগ্রহণ করেন কুঁড়েঘরের সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে ব্যান্ডটির পক্ষ থেকে।

সময়ের আলো/এআর



  বিষয়:   কুঁড়েঘর  ব্যান্ড  দল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: