কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ

2026-01-07T10:25:33+00:00
2026-01-07T10:25:33+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ এএম 
খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের গাড়ি। সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিনুর (৪০) নামের এক গৃহবধূ নিহত হন। তিনি রোহিতপুর ইউনিয়নের নতুন শাহপুর গ্রামের আমান উল্লাহর মেয়ে। তার স্বামীর নাম সলিম উদ্দীন।

নিহত শাহিনুরের স্বজন জামাল জানান, সকালে শাহিনুর তার ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে চরসোনাকান্দা থেকে রামেরকান্দা হয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি গোয়ালখালী এলাকায় পৌঁছলে সামনে গাড়ি দেখে হঠাৎ ব্রেক করলে তিনি পেছন দিক থেকে সড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাটি তাদের থানার রেকর্ডে নেই।

এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর কড়েরগাঁও এলাকায় গাড়িচাপায় অজ্ঞাতনামা আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, সড়ক পারাপারের সময় ওই পথচারী দুর্ঘটনার শিকার হন। মরদেহ থানায় রাখা হয়েছে। সিআইডির তদন্ত দল নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

আরআর


  বিষয়:   কেরানীগঞ্জ  সড়ক দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: