রেজা কিবরিয়াকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান

2026-01-07T15:40:02+00:00
2026-01-07T15:40:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
রেজা কিবরিয়াকে শোকজ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম 
ড. রেজা কিবরিয়া। সংগৃহীত ছবি
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

সোমবার (৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি সায়দুর রহমান নোটিশটি দেন। 

নোটিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গত ৪ জানুয়ারি দুটি পৃথক অভিযোগ পাওয়া যায়। প্রথম অভিযোগে বলা হয়, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় যান বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া। এ সময় তার কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।

দ্বিতীয় অভিযোগে নবীগঞ্জের মধ্যবাজার এলাকার মসফিকুজ্জামান চৌধুরী নোমান জানান, গত ৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে উপজেলার পাঞ্জারাই বাজার এলাকায় যান রেজা কিবরিয়া। সেখানেও লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান তার কর্মী-সমর্থকরা। উভয় অভিযোগের সঙ্গেই ঘটনার প্রমাণ হিসেবে দুটি করে ছবি সংযুক্ত করা হয়।


অভিযোগের ভিত্তিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগগুলো অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিত সুপারিশ কেন পাঠানো হবে না। সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরআর


  বিষয়:   নবীগঞ্জ  রেজা কিবরিয়া  বিএনপি  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: