হাজতখানায় জায়নামাজ বিতরণ

সময়ের আলো ডেস্ক

রাজধানী

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম)আদালতের হাজতখানায় আসামিদের নামাজ আদায়ের সুবিধার্থে জায়নামাজ বিতরণ করেছেন।বুধবার (৭ জানুয়ারি) বিকালে সিজিএম মো. সাজ্জাদুর রহমান

2026-01-07T20:26:06+00:00
2026-01-07T20:26:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
হাজতখানায় জায়নামাজ বিতরণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম 
হাজতখানায় আসামিদের নামাজ আদায়ের সুবিধার্থে জায়নামাজ বিতরণ করেছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ছবি : সংগৃহীত
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের হাজতখানায় আসামিদের নামাজ আদায়ের সুবিধার্থে জায়নামাজ বিতরণ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে সিজিএম মো. সাজ্জাদুর রহমান নিজে উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন। পরে তিনি হাজতখানা পরিদর্শন করেন। পাশাপাশি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।

এ সময় ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, হাজতখানায় আসা আসামিদের নামাজের সুবিধার্থে সিজেএম আদালত জায়নামাজ প্রদান করেছেন। নামাজের সময় হলে আমরা আসামিদের কাছে জায়নামাজ পৌঁছে দেব। এ ছাড়া, তিনি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন।

/এমএইচআর 



Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: