জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়জামায়াতে ইসলামীতে যোগদান করেছেনবিএনপির শতাধিক নেতাকর্মী।বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলিমাবাদ ইউনিয়নে এক সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে যোগদান করেন

2026-01-07T22:05:47+00:00
2026-01-07T22:06:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ১০:০৬ পিএম  (ভিজিট : ১২৮)
জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী। ছবি : সময়ের আলো
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপির শতাধিক নেতাকর্মী। 

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলিমাবাদ ইউনিয়নে এক সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে যোগদান করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের বরিশাল জেলা শাখার আমির ও দলের বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

অনুষ্ঠানে আলিমাবাদ ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মাইন উদ্দিন মৃধার ভাই শহীদ মৃধা এবং সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি বেল্লাল হোসেনের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন।


যোগদানকারী নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তারা দলটিতে যোগদান করেছেন।

আলিমাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শাহাদাত হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান।

এফআর


  বিষয়:   বরিশাল  বানারীপাড়া  জামায়াতে যোগ দিলেন  বিএনপি  নেতাকর্মী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: