হাদি হত্যার নির্দেশদাতা কলকাতায় আটক, অস্বীকার পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা তাজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) ভারতে অবস্থান করছেন।সূত্রে জানা

2026-01-07T22:06:32+00:00
2026-01-07T22:18:28+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হাদি হত্যার নির্দেশদাতা কলকাতায় আটক, অস্বীকার পুলিশের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ১০:১৮ পিএম
সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা তাজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) ভারতে অবস্থান করছেন।

সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন বাপ্পী। যদিও স্থানীয় নারায়নপুর থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি স্বীকার করেননি।

হাদি হত্যার আসামিরা ভারতে রয়েছেন এমন তথ্য ভারত সরকার স্বীকার না করলেও প্রতিবেদনে জানা যায়, কলকাতার রাজারহাট, ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির চার তলা একটি বিল্ডিংয়ের প্রথম তলার এ-থ্রি ফ্ল্যাটে এতদিন আত্মগোপনে ছিলেন তাজুল। 

সেখানে রয়েছেন আওয়ামী লীগের আরো প্রায় চার থেকে পাঁচজন কর্মী, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা।


স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার ওই এলাকায় পুলিশ পরিচয় দিয়ে আত্মগোপনে ছিলেন হাদি হত্যার নির্দেশদাতা। প্রায় এক বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় তাদের অবস্থান। ঠিকানায় সরেজমিনে পৌঁছালে তাজুলের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করা দলীয় কর্মী ও শেরে বাংলা থানা এলাকার যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জল, মহম্মদ সাজিবুল ইসলাম ও মহম্মদ ওমর শরীফকে পাওয়া যায়।

তারা জানান, তাজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই। আপনি নম্বর দিয়ে যান, তাকে আপনাকে ফোন করতে বলব। আমাদের বিরুদ্ধে হাদি হত্যা মামলার কোনোরকম মামলা নেই, বাপ্পী ভাইয়ের (তাজুল ইসলাম চৌধুরী) বিরুদ্ধে আছে, তবে সেটা মিথ্যা মামলা।

সময়ের আলো/এআর


  বিষয়:   হাদি  হত্যা  কলকাতা  আটক  পুলিশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: