দেশের ৪৪টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর এর মাঝেই সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার খবর এলো। তবে এ ব্যাপারে আবহাওয়া অফিস এখন পর্যন্ত কোনো সতর্কসংকেত দেয়নি।
বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় নিম্নচাপ সৃষ্টি হওয়ার কথা জানিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুপুর ১২টায় ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
সময়ের আলো/কেএইচও