প্যারিসে তীব্র তুষারঝড়, দুই দিনের সতর্কতা জারি

সময়ের আলো ডেস্ক

প্রবাস

ফ্রান্সের রাজধানী প্যারিসে টানা ভারী তুষারপাত জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।চলতি বছরের প্রথম তুষারপাত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল থেকে শুরু হলেও

2026-01-08T09:00:09+00:00
2026-01-08T09:00:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
প্যারিসে তীব্র তুষারঝড়, দুই দিনের সতর্কতা জারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:০০ এএম 
প্যারিসে তীব্র তুষারঝড়। ছবি : ফক্স নিউজ
ফ্রান্সের রাজধানী প্যারিসে টানা ভারী তুষারপাত জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

চলতি বছরের প্রথম তুষারপাত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল থেকে শুরু হলেও বুধবার সকাল নাগাদ তা আরও জোরালো হয়ে ওঠে এবং শহর ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ফরাসি আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারপাত ও বরফ জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় প্যারিস অঞ্চলজুড়ে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সারাদিনের পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ তুষার জমার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন

বৈরী আবহাওয়ার কারণে সড়ক ও রেলপথে যান চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক এলাকায় গাড়ির গতি কমে গেছে এবং ট্রেন ও বিমান চলাচলে বিলম্বের খবর পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, শিক্ষার্থী ও কর্মজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বরফ অপসারণ ও চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েন করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারের পর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।

এএডি/


  বিষয়:   প্যারিস  তুষারঝড়  আবহাওয়া  শীত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: