‘নির্বাচন ঘিরে অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচনকালীন দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) কোনো ধরনের বিচ্যুতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব

2026-01-08T15:14:58+00:00
2026-01-08T15:14:58+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
‘নির্বাচন ঘিরে অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম 
বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত
নির্বাচনকালীন দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) কোনো ধরনের বিচ্যুতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পরিচালনায় জেলা প্রশাসকদের ভূমিকা কমিশনের নজরদারির মধ্যেই থাকবে। কোনো নির্দিষ্ট জায়গায় বাস্তব সমস্যা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঢালাওভাবে অভিযোগের ভিত্তিতে কিছু বলা যাবে না। এখন পর্যন্ত আমরা মনে করছি জেলা প্রশাসকরা প্রস্তুত ও দায়িত্ব পালনের জন্য যোগ্য। তবে যদি কোনো জায়গায় বাস্তব বিচ্যুতি দেখা যায়, তাহলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন

তফসিল ঘোষণার আগে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠা প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব- এ বিষয়ে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, ‘অভিজ্ঞতা জন্মগত নয়, এটি কাজ করতে করতেই তৈরি হয়। সঠিক মনোভাব ও নীতির মধ্যে থাকলে তারা দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন। আমরা যদি নিশ্চিত হতে পারি যে তারা সঠিক পথে থাকবেন, তাহলে তারা শতভাগ সফল হবেন, ইনশাআল্লাহ্।’

মন্ত্রিপরিষদ সচিবের এই বক্তব্য নির্বাচন ব্যবস্থাপনায় প্রশাসনের ভূমিকা ও দায়বদ্ধতার বিষয়ে সরকারের অবস্থানকে স্পষ্ট করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএডি/


  বিষয়:   ওসি  ডিসি  নির্দেশনা  নির্বাচন  নিরপেক্ষতা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: