স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বিএনপি নেতা, কোপাল যুবদলের অনুসারীরা

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নির্বাচনী আলোচনা শেষে বাড়ি ফেরার পথে এক বিএনপি নেতাকে কুপিয়েছে যুবদলের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায়

2026-01-08T19:17:47+00:00
2026-01-08T19:17:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বিএনপি নেতা, কোপাল যুবদলের অনুসারীরা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম 
প্রতীকী ছবি
নাটোরে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নির্বাচনী আলোচনা শেষে বাড়ি ফেরার পথে এক বিএনপি নেতাকে কুপিয়েছে যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় জেলার সিংড়া উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী বিএনপি নেতার নাম আবু রায়হান (৪৫)। তিনি উপজেলার ইটালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে। 

অভিযোগ উঠেছে, হামলাকারী যুবদলের নেতাকর্মীরা নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর অনুসারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিএনপি নেতা রায়হান এবারের নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দাউদার মাহমুদের পক্ষে কাজ করছেন। বৃহস্পতিবার ওই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আলোচনা শেষে বাড়ি ফেরার পথে তার পথরোধ করে কয়েক যুবদল নেতাকর্মী। সময় তারা রায়হানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই পা রক্তাক্ত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

ভুক্তভোগী আবু রায়হান জানান, আনু সাহেবের (বিএনপি মনোনীত প্রার্থী) অনুসারী যুবদল নেতা সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ, রবিউল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।


এ বিষয় স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থী আনু সাহেব নির্বাচনে পরাজয় হবে জেনে তার ভাড়া করা আওয়ামী সন্ত্রাসী দিয়ে আমার একনিষ্ঠ কর্মীকে কুপিয়েছে। আহত আবু রায়হান বিগত ১৭ বছর বিএনপির আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ও ত্যাগী একজন নেতা। আর যারা মেরেছে তারা হাইব্রিড বিএনপি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

তবে অভিযোগ অস্বীকার করে নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, জায়গা নিয়ে দুপক্ষের পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। তারা দল করলেও এটা দলীয় বা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নয়। আর কোনো অপরাধী আমার প্রশ্রয় পাবে না। যারা অপরাধ করবে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান বলেন, আহত রোগীর বড় অপারেশন প্রয়োজন। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

জানতে চাইলে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ঘটনাটি শুনার পর তিনি ঘটনাস্থলে গেছেন। প্রাথমিক পর্যায়ে জানা গেছে, দুই মাস আগে বাড়ির জায়গায় রাস্তা নিয়ে দুপক্ষই মামলা করেছিল। সেই কারণে এমন হতে পাবে। তবে এ ঘটনা তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


  বিষয়:   নাটোর  স্বতন্ত্র প্রার্থী  প্রচারণা  বিএনপি নেতা  কোপাল  যুবদল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: