নিরাপত্তার কারণে বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত : পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত

2026-01-08T19:36:44+00:00
2026-01-08T19:36:44+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নিরাপত্তার কারণে বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত : পররাষ্ট্র উপদেষ্টা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম 
মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Advertisement
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যেটা বলেছেন, আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটার ওখানে সীমিত সময়ের জন্য যাবে, খেলবে চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব না হয় সে কারণে তাকে স্পষ্টভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার টিম যাবে, শুধুতো টিম যাবে না সমর্থকরাও যাবে; খেলা দেখতে যাবে, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কী করে বিশ্বাস করব, তারা নিরাপদে থাকবে? হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, সেটার পরিপ্রেক্ষিতে সত্যিকার অর্থে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সে হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিশ্বকাপ খেলব তবে ভারতের বাইরে খেলব।


ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভারত থেকে তেল ও চাল আমদানি করছে বাংলাদেশ। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের স্বার্থ যেখানে আছে হাতে ধরে তো আমরা নষ্ট করতে যাব না। এখানে আমাদের স্বার্থ আছে না যাওয়াতে। কারণ আমাদের লোকজনের নিরাপত্তার প্রশ্ন। কাজেই আমাদের শর্ত না যাওয়াতে। আমরা আমাদের লোকজনদের পাঠাবো না। আমাদের চাল কেনার যদি স্বার্থ থাকে, যদি আমরা কমে দামে পাই এবং আমাদের কিনতেই হয় আমি কোনো সমস্যা দেখি না।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ভারত  হিন্দুত্ববাদী সংগঠন  বাংলাদেশবিরোধী  টি-টোয়েন্টি  বিশ্বকাপ  বাংলাদেশ  পররাষ্ট্র উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: