চর দখলের চেষ্টা, প্রশাসনের অভিযানে আটক ২

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চরের সরকারি খাস জায়গা দখলের চেষ্টাকালে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (০৮

2026-01-08T20:34:26+00:00
2026-01-08T20:34:26+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
চর দখলের চেষ্টা, প্রশাসনের অভিযানে আটক ২
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম 
চর দখলের চেষ্টা, প্রশাসনের অভিযানে আটক ২। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়া উপজেলায় চরের সরকারি খাস জায়গা দখলের চেষ্টাকালে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম এবং চরইশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।

স্থানীয় সূত্রে জানা যায়, চরের সরকারি খাস জায়গা দখলের জন্য একটি চক্র কিছু মানুষকে রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে নিয়ে আসে। তারা টাকার বিনিময়ে জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে সকাল থেকেই জায়গা পরিমাপ ও স্লিপ বিতরণের কার্যক্রম শুরু করে। এ ঘটনায় বন বিভাগ প্রথমে বাধা দিলেও দখলকারীরা তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যেতে থাকে। খবরটি ছড়িয়ে পড়লে বিকেলে সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তবে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরবর্তীতে বন বিভাগের অনুরোধে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। তাদের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা দিগ্বিদিক ছুটে পালিয়ে যায়। তবে এ সময় দুইজনকে আটক এবং তাদের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ‘হাতিয়া নদীভাঙ্গা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠন নির্দিষ্ট অর্থের বিনিময়ে মানুষকে জমি দিবে বলে তাদের সদস্যভুক্ত করে আসছিল। তালিকাভুক্ত সদস্যদের মাঝে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করলে প্রশাসন সেখানে অভিযান চালায়।


স্থানীয় পল্লী চিকিৎসক ফাহাদুল ইসলাম পাবেল বলেন, রহমতবাজার পর্যটন এলাকার পাশে এই চরটি দখল করার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছিল। প্রশাসন যদি আজকে অভিযান না করত, তাহলে জাগলার চরের মত এখানেও হতাহতের ঘটনা ঘটতো।

তবে অভিযোগের বিষয়ে কথা বলতে সংগঠনটির সভাপতি মো. আবুল কাশেমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, পর্যটন কেন্দ্র দখলের চেষ্টার খবর পেয়ে ইউএনও স্যারের সঙ্গে ঘটনাস্থলে যাই। অভিযানের সময় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, এটি সরকারি খাস জমি, যা এখনো বন্দোবস্ত দেওয়া হয়নি। কিছু লোক জোরপূর্বক দখলের চেষ্টা করছিল। তাই অভিযান চালানো হয়েছে। কেউ অবৈধভাবে দখল ও বাণিজ্যের চেষ্টা করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এফআর


  বিষয়:   নোয়াখালী  হাতিয়া  চর দখলের চেষ্টা  প্রশাসনের অভিযান  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: