জলবায়ু পরিবর্তনের ফলে এলোমেলো আবহাওয়ার ভারসাম্য। যার কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছু দিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু সম্প্রতি শহরটির বাতাসে ফের বাড়ছে দূষণ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষোলতম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। গতকাল বৃহস্পতিবার শহরটির স্কোর ছিল ১৭৩ স্কোর। গতকালের তুলনায় আজ দূষণের মাত্রা কিছুটা কম হলেও বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দূষিত এ শহরের স্কোর ২০৩। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সময়ে দেশটির আরেকটি শহর কলকাতা ১৮৮ স্কোর নিয়ে রয়েছে তালিকায় তৃতীয় অবস্থানে। তবে বায়ুমানের এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এদিকে, ১৯১ স্কোর নিয়ে পাকিস্তানের লাহরের অবস্থান দ্বিতীয়, ১৮৬ স্কোর নিয়ে কাতারের দোহার অবস্থান চতুর্থ, একই স্কোর নিয়ে কিরগিস্তানের বিশকেক পঞ্চম, ১৭৭ স্কোর নিয়ে ভিয়েতনামের হেনোয় ষষ্ঠ, ১৭৬ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ সপ্তম, ১৭৪ স্কোর নিয়ে পোল্যান্ডের ভ্রৎসওয়াফ অষ্টম অবস্থানে, ১৬৪ স্কোর নিয়ে চীনের চেংডু নবম অবস্থানে, ১৬০ স্কোর নিয়ে উগান্ডার কামপালা দশম অবস্থানে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সময়ের আলো/এনএ