সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ চার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।শুক্রবার (৯

2026-01-09T17:48:27+00:00
2026-01-09T17:48:27+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম 
গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ী। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ চার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আ. মান্নান (৩৫)। 

​মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চর বাউশিয়া বড়কান্দি এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই চার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক ২ কেজি গাঁজা, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, গ্রেফতারকৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত সামগ্রীসহ তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফআর
  বিষয়:   মুন্সীগঞ্জ  গজারিয়া  সেনা অভিযান  অস্ত্র ও মাদক  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: