ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমকালো আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৯ জানুয়ারি) বিকালে উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের উন্মুক্ত মাঠে গ্রামবাংলার লোকজ ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ৩০ টি ঘোড়া অংশ নেয় বলে জানা গেছে। হাজারো দর্শকের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শকের উপস্থিতি। ছবি : সময়ের আলো
এ সময় স্থানীয় উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদ, সৈয়দ মো. লিটন, সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ী হন সিলেট থেকে আগত বাংলার তাজ ও চুনারুঘাট থেকে আগত লাল বাদশাহ। বিজয়ী ঘোড়ার মালিকের হাতে টেলিভিশন ও খাসি তুলে দেন অতিথিবৃন্দ।
সময়ের আলো/কেএইচও