রাজধানীতে আজ কোথায় কী

সময়ের আলো ডেস্ক

রাজধানী

প্রতিদিনের মতো আজও সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি রয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত

2026-01-10T08:39:38+00:00
2026-01-10T08:40:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
রাজধানীতে আজ কোথায় কী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৩৯ এএম  আপডেট: ১০.০১.২০২৬ ৮:৪০ এএম  (ভিজিট : ১৫৩)
রাজধানীতে আজ কোথায় কী। প্রতীকী ছবি
প্রতিদিনের মতো আজও সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি রয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।

তারেক রহমানের কর্মসূচি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল ১১টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন।

মির্জা ফখরুলের কর্মসূচি

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসের উদ্বোধন করবেন।


জয়নুল আবদিন ফারুকের কর্মসূচি

সকাল ১১টায় ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

গণ অধিকার পরিষদের কর্মসূচি

ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের আয়োজনে পুরান পল্টনে বিকেল সাড়ে ৩টায় জাগরণী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দলের সভাপতি নুরুল হক নুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।


/ইউএমএইচ


  বিষয়:   রাজধানী  কোথায় কী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: