খালেদা জিয়ার মৃত্যুতে প্যারিসে শোক বই উন্মুক্ত

সময়ের আলো ডেস্ক

প্রবাস

বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্যারিসের বাংলাদেশ দূতাবাস শোক বই উন্মুক্ত করে। গত ৬ থেকে ৮ জানুয়ারি ২০২৬

2026-01-10T08:41:55+00:00
2026-01-10T09:00:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
প্রবাস
খালেদা জিয়ার মৃত্যুতে প্যারিসে শোক বই উন্মুক্ত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ এএম   (ভিজিট : ১২৩)
সংগৃহীত ছবি
বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্যারিসের বাংলাদেশ দূতাবাস শোক বই উন্মুক্ত করে। গত ৬ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এ বই উন্মুক্ত ছিল। 

এ উপলক্ষ্যে প্যারিসে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও কূটনীতিকরা দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত হয়ে শোক বার্তা প্রদান করেন। এ ছাড়াও, ই-মেইলের মাধ্যমেও বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে শোক বার্তা প্রেরণ করা হয়। 

শোক প্রকাশে অংশ নেন ফ্রান্স, মোনাকো ও আইভোরি কোস্টে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। তারা ডিজিটাল শোক বইয়ের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। 


প্যারিসে বাংলাদেশ দূতাবাস, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   খালেদা জিয়া  মৃত্যু  প্যারিস  শোক বই উন্মুক্ত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: