চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল প্রকাশ ওরফে ছোট জামাল (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাসির নামে

2026-01-10T21:43:18+00:00
2026-01-10T22:14:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ১০:১৪ পিএম
আহত নাসিরকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। সংগৃহীত ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল প্রকাশ ওরফে ছোট জামাল (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাসির নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। 

শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার শাহনগর গ্রামের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আটটি গুলির খোসা উদ্ধার করেছে।

জামাল বশরত আলী মিস্ত্রি বাড়ির মো. ইউসুফের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হতাহতরা ঘটনার কিছুক্ষণ আগে মোটরসাইকেল যোগে গহিরা-ফটিকছড়ি সড়ক হয়ে শাহনগর দিঘীরপাড় এলাকায় পৌঁছায়। এ সময় তাদের পিছু নেওয়া অপর একটি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলে জামাল নিহত হয়। আহত হয় নাসির। নাসিরকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।


খবর পেয়ে চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডের ঘটনায় কে বা কারা জড়িত—তা বের করতে আমরা চেষ্টা করছি।

আরআর


  বিষয়:   চট্টগ্রাম  যুবক  গুলি  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: