নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত মাহফুজ আলমের

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

আরেকবার চেষ্টা করে দেখি- এ শিরোনামে সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন; যেখানে তিনি নতুন করে দল

2026-01-11T00:30:59+00:00
2026-01-11T00:31:51+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত মাহফুজ আলমের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:৩০ এএম  আপডেট: ১১.০১.২০২৬ ১২:৩১ এএম  (ভিজিট : ৩৪৭)
সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
আরেকবার চেষ্টা করে দেখি- এ শিরোনামে সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন; যেখানে তিনি নতুন করে দল গঠনের প্রাথমিক ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১২টার কিছু পর নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এ স্ট্যাটাস দিয়েছেন।    

মাহফুজ আলম বলেছেন, নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশত ছাত্র ও নাগরিকদের সঙ্গে কথা হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সঙ্গেই কথা হয়েছে তাদের মধ্যে একধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু, কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই। 

তিনি বলেন, আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন। 

তিনি লেখেন, আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।

যোগাযোগ করার আহ্বান জানিয়ে মাহফুজ জানান, এ ই-মেইল এ আপনারা আপনাদের কথা বা প্রশ্ন লিখে পাঠাতে পারেন। [email protected] 

We need fresh blood. We need new people with higher ideals and long-term commitment. 

#justice_for_shaheed_osman_hadi

/এমএইচআর 


  বিষয়:   মাহফুজ আলম  স্ট্যাটাস  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: